রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী।

বুধবার এক বার্তায় সোনিয়া গান্ধী এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী।

এ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট   এতে ২৮৮টি আসনে জয়লাভ করেছে।

বিরোধী জোট বিএনপি প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।

কাল বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD