সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কাতারের আমির

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কাতারের আমির

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়া মঙ্গলবার শ্রীলংকার প্রেসিডেন্ট এবং ১টায় প্রধানমন্ত্রী টেলিফোনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে এককভাবে ২৫৯টি আসনে জয় পেয়েছে দলটি।

এছাড়াও আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২০টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি, বিএনপি ৬টি এবং স্বতন্ত্র ৩টি আসন পেয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আর আরেকটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD