বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজধানীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ-হত্যা

রাজধানীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ-হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলে পড়তো। মূল অভিযুক্তসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।

বুকফাটা আর্তনাদে মায়ের মুখে বিচারের দাবি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা। বারবার ডুকরে কেঁদে উঠছেন প্রিয় সন্তানের জন্য। ধর্ষণের শিকার ওই ছাত্রী রাজধানীর ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী । বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যায় অভিযুক্ত ওই কলেজ ছাত্র। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এর মধ্যে নির্যাতিতার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায় সে। হাসপাতালে আসার আগেই মেয়ের মৃত্যু খবর পান মা। এমন ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তার।

নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে নির্মম ভাবে মারা হয়েছে। ওর রক্তক্ষরণ হয়েছে। ওর হাতে দাগ আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কেন আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে মারা হলো।

পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতাল থেকেই আটক করা হয় ধর্ষককে। পরে আরো একই স্থান থেকে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার পরিবারের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে রাজধানীর ম্যাপেল লিফ স্কুলের ‘এ’ লেভেল পড়ুয়া এ শিক্ষার্থী।

নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে। ওই ছেলে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। ওর আচরণ ভাল না।

প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ময়না তদন্তের পরেই বোঝা যাবে প্রকৃত ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD