সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযুদ্ধ জাদুঘর খুলবে শুক্রবার

স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযুদ্ধ জাদুঘর খুলবে শুক্রবার

Sharing is caring!

অনলাইন ডেক্স:দীর্ঘ দশ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (৮ জানুয়ারি) দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মুক্তিযুদ্ধ জাদুঘর। এদিন থেকে যথারীতি রোববার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সদস্য মফিদুল হক।

তিনি জানান, করোনার কারণে দীর্ঘদিন জাদুঘর বন্ধ আছে। তবে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। জাদুঘর পরিদর্শনের জন্য দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং জাদুঘরে প্রবেশের আগে থাকছে স্যানিটাইজারের ব্যবস্থা।

এদিকে, ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কারাশৃঙ্খল ভেঙে লন্ডনে বঙ্গবন্ধু: বিশ্বের মুখোমুখি ইতিহাসের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান। এ আয়োজনে ঐতিহাসিক ঘটনার সাক্ষী তৎকালীন বাংলাদেশ মিশনের তরুণ সদস্য ও সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ বক্তব্য দেবেন ও স্মৃতিচারণ করবেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ মার্চ দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD