শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চলে গেলেন কাদের খান

চলে গেলেন কাদের খান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রখ্যাত বলিউড অভিনেতা ও লেখক কাদের খান মারা গেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমকে কাদের খানের ছেলে সরফরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরফরাজ জানান, কাদের খান দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। তিনি গত ১৬-১৭ সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় কোমাতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

কাদের খানের শেষকৃত্য মঙ্গলবার (১ জানুয়ারি) কানাডায় অনুষ্ঠিত হবে বলে তার ছেলে জানিয়েছেন। 

এর আগে কাদের খানের মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। সেসময় তার ছেলে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছিলেন।  

কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য ও সংলাপ লেখক এবং পরিচালক।

১৯৭৩ সালে রাজেশ খান্নার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউডে পা রাখেন। কাদের খান প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD