মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, ৭ ডিগ্রিতে তাপমাত্রা

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, ৭ ডিগ্রিতে তাপমাত্রা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রাও কমেছে বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ এলাকার আওতা আরো বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমে যাবে। এতে শীত্রের তীব্রতাও বেড়ে যাবে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের একজন আহাওয়াবিদ বলেন, দেশের পশ্চিম অংশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহ আগামী ২/৩ দিন অব্যাহত থাকবে। শৈত্যপ্রবাহের এলাকা আরো বাড়বে। তবে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ তীব্র হওয়ার সম্ভাবনা নেই। 

ঢাকার আশেপাশেও শৈত্যপ্রবাহ প্রায় এসে গেছে বলে জানান ওই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মাঝারি, ৮-১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে হলে তীব্র শৈত্যপ্রবাহ।

শৈত্যপ্রবাহ শুরুর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে নেমে হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শৈত্যপ্রবাহ এলাকাগুলোর মধ্যে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৮ ডিগ্রি, বদলগাছিতে ৮ দশমিক ৪ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।  

অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ১২ দশমিক ৪ ডিগ্রি, চট্টগ্রামে ১৪ দশমিক ৮ ডিগ্রি, সিলেটে ১৪ দশমিক ৪ ডিগ্রি, রংপুরে ১০ ডিগ্রি, খুলনায় ১০ দশমিক ৫ ডিগ্রি এবং বরিশালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD