মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
র‌্যাব -৮, বরিশাল কর্তৃক ১ জন ধর্ষণকারী গ্রেফতার।

র‌্যাব -৮, বরিশাল কর্তৃক ১ জন ধর্ষণকারী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গিবাদ, চাঁদাবাজি, খুন-হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ সকল ধরণের অপরাধের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে কার্যক্রম সপন্ন করে যাচ্ছে। সমাজের বিভিন্ন অপরাধ স¤পর্কে র‌্যাব-৮ তার সজাগ দৃষ্টি রাখছে।
বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গত ০৩ ডিসেম্বর ২০২০ তারিখে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন রঘুনাথপুর গ্রামের ছদ্মনাম লাকি(২০)কে প্রতিবেশী মোঃ রানা শেখ(১৯) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ(১৯) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, মোঃ রানা শেখ(১৯), পিতাঃ মোঃ নেছফার শেখ, সাং- রঘুনাথপুর, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুরকে অদ্য ০৯ ডিসেম্বর ২০২০ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ছদ্মনাম লাকি(২০)কে প্রতিবেশী মোঃ রানা শেখ(১৯) বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় আসামী ভিকটিমের বাড়িতে তার স্বামী না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে চৌকির উপরে শৌয়াইয়া জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রানা শেখ(১৯) ঘটনার সত্যতা স্বীকার করে।

র‌্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD