বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শিশুকে ধর্ষণরত অবস্থায় জনতার হাতে ধর্ষক আটক; গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ।

শিশুকে ধর্ষণরত অবস্থায় জনতার হাতে ধর্ষক আটক; গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ।

Sharing is caring!

অনলাইন ডেক্স:সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউপির ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউটের পূর্বপাশে ৮ বছর বয়সী শিশুকে ধানক্ষেতে ধর্ষণরত অবস্থায় ধর্ষককে আটকের পর মারপিট করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মাত্র ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক ধর্ষক মো. কালাম জানপুর মধ্যপাড়া গ্রামের মৃত মেসের আলী ছেলে। ধর্ষণের শিকার শিশু মেয়েটিও একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী জানান, ধর্ষক কালাম বিল থেকে ওই মেয়েটিকে শাপলা ফুল তুলে দিচ্ছিল। এক পর্যায়ে সে মেয়েটিকে হাত ধরে কথা বলতে বলতে ধানক্ষেতে নিয়ে যায়। ১৫-২০ মিনিট দু’জনকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ধানক্ষেতে গিয়ে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এ সময় ধর্ষক লোকটিকে আটক করা হলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ছেড়ে দেয়ার জন্য কাকুতি-মিনতি করে। পরে জনগণ দু’জনকে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।

ধর্ষণের শিকার শিশু মেয়েটি জানায়, ৫০ টাকা দেয়ার কথা বলে ধানক্ষেতে নিয়ে আসছিল।

সদর থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা ধর্ষক কালামকে আটকে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল পৌঁছে ধর্ষক কালামকে আটক করা হয়েছে। ধর্ষক কালাম টাকার লোভ দেখিয়ে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক তদন্ত করা হচ্ছে। থানায় নেয়ার পর মামলা রেকর্ড করা হবে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD