বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো অ্যাপল

এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো অ্যাপল

Sharing is caring!

অনলাইন ডেক্স:নিজস্ব নকশার এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো টেক জায়ান্ট অ্যাপল।

গত জুনেই নিজেদের প্রযুক্তি পণ্যে ইন্টেল পাওয়ার প্রসেসর ব্যবহার থেকে সরে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ২০০৬ সাল থেকে ইন্টেল প্রসেসর ব্যবহার করে আসছে অ্যাপল। এর বদলে এম-ওয়ান চিপের মাধ্যমে আরও বেশি ব্যাটারি লাইফ, স্লিপ মোড থেকে তাৎক্ষণিক সক্রিয় হওয়া এবং আইওএস অ্যাপস ব্যবহারের সুবিধা যুক্ত হবে নতুন কম্পিউটারগুলোতে।

নতুন সংস্করণের ১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ারের প্রসেসর ঠাণ্ডা রাখতে এখন থেকে আর ফ্যানের প্রয়োজন হবে না। ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো-তে একবার ফুল চার্জেই ভিডিও চলবে টানা ২০ ঘণ্টা, যা আগের তুলনায় দ্বিগুণ। এছাড়া থাকছে স্ক্রিনবিহীন ডেস্কটপ কম্পিউটার- ম্যাক মিনি।

জানা গেছে, এখন থেকে কেবল এম-ওয়ান চিপে তৈরি ম্যাকবুক এয়ারই বিক্রি করবে অ্যাপল। তবে গ্রাহকরা চাইলে তাদের ম্যাকবুক প্রো আর ম্যাক মিনিতে ইন্টেল চিপ দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD