শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
টেকনাফে ৯৯ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের সদস্য আটক।

টেকনাফে ৯৯ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের সদস্য আটক।

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে উপজেলার হোয়াইক্যং সড়কের তল্লাশি চৌকিতে কক্সবাজগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ ভরি ১১ আনা স্বর্ণ উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।

আটক আব্দুল গণি (৪৬) চট্টগ্রাম জেলার সাতককনিয়ার আফজাল নগর এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। সে টেকনাফ লামার বাজারের গফুর সওদাগরের ভাই হিসেবে পরিচিত।

২ বিজিবি অধিনায়ক জানান, সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছালে বাসের যাত্রী ওসমান গণিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টে কৌশলে লুকানো অবস্থায় ৯৯ ভরি ১১আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমার থেকে পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত স্বর্ণগুলো জেলা ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD