রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ৩ দিনের রিমান্ড

ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ৩ দিনের রিমান্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স:নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে হত্যা চেষ্টা মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। সকাল ১০টার দিকে ইরফান সেলিমকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয়।

এর আগে বেলা ১২টায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে আদালতে তোলা হয়। সাড়ে ১২টায় এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখান আদালত। শুরু হয় রিমান্ডের শুনানি। এ সময় রিমান্ড বাতিলের আবেদন জনায় ইরফানের আইনজীবী।

অপরদিকে, এ মামলায় রহস্য উদঘাটনে আসামিদের রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রিমান্ড ও গ্রেফতার বিষয়ে শুনানির জন্য আবেদন জানায় পুলিশ। গত সোমবার ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান।

এ মামলার আসামিরা হলেন− ইরফান সেলিম, তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দীপু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েক জন। এ মামলায় দীপু তিন দিন ও মিজানুর একদিনের রিমান্ডে আছেন। ২৬ অক্টোবর মামলা দায়েরের পর পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD