বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৫

পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৫

Sharing is caring!

সাতক্ষীরার কালিগঞ্জে পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা, ৩৮ হাজার টাকা ও ৫টি মোবাইল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর জেলার শার্শা উপজেলার জামতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ইমরান হোসেন (২৬), গীলাপোল গ্রামের মোস্তফা কাইয়ূমের ছেলে জাহিদ পারভেজ (৪০), কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত শহীদ শেখের ছেলে মনিরুজ্জামান মনি (৪৮), মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে রাফায়েত আলী ওরফে রফু (৪৭) এবং তার ছেলে ইশান হোসেন (১৮)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বৃহস্পতিবার রাতে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার সাতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮০ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী ইমরান ও জাহিদ পারভেজকে আটক করা হয়।

পরবর্তীতে একই রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার শীতলপুর এলাকা থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা, ৩৮ হাজার টাকা ও ৩টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান, রাফায়েত আলী রফু এবং তার ছেলে ইশানকে আটক করা হয়। আসামিদেরকে শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD