বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:জয়পুরহাটে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশীদ নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা।

মঙ্গলবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রশীদ রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধপথে অস্ত্র এনে দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলো।

রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD