মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উজিরপুরের সাতলা ইউপি নির্বাচনের আর মাত্র ৪দিন বাকী জোয়ারে ভাসছে নৌকা

উজিরপুরের সাতলা ইউপি নির্বাচনের আর মাত্র ৪দিন বাকী জোয়ারে ভাসছে নৌকা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি:উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আর মাত্র ৪দিন বাকী, প্রচার প্রচারণায় মুখরিত পুরো এলাকা। মহামারী করোনাকেও হার মানছে ভোটারদের আনন্দ উল্লাসে। ভোট ব্যাংক হিসেবে পরিচিত সাতলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খায়রুল বাশার লিটনের নৌকা ভাসছে জোয়ারে। স্থানীয় ভোটার নিকুঞ্জ বালা পলাশ, আনোয়ার হোসেন বালী, শাহিন হোসেন, মশিউর রহমান, আসাদ, ইদ্রিস সরদার, মনিরুজ্জামানসহ বিভিন্ন ভোটাররা জানান, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই। স্থানীয়রা আরো জানান, খায়রুল বাশার লিটন অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী, বন্ধুবৎসল ও পরোপকারী। আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটন জানান, সাতলার বিল অঞ্চলের মানুষকে বর্তমান আওয়ামীলীগ সরকার ব্রীজ, রাস্তাঘাটসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। তিনি জনগণের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২০ তারিখে প্রত্যেক ভোটার নৌকা প্রতীকে তার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD