বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মোহাম্মদপুর থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

মোহাম্মদপুর থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

Sharing is caring!

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা লোকমান হোসেন সাফিন (২৪) ও একই এলাকার কাজী রাইয়ান রহমান (২১)। তথ্য নিশ্চিত করে র‌্যাব-৮ থেকে জানানো হয়েছে, ‘লোকমান হোসেন সাফিন ও কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। এছাড়াও তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতে বলে স্বীকার করেছে। পাশাপাশি ইতিপূর্বে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই দু’জনের বিরুদ্ধে উগ্রোপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। র‌্যাব জানিয়েছে, ‘ইতিপূর্বে জেএমবি সদস্য গ্রেফতারের ঘটনায় গত বছরের ২১ আগস্ট বরিশালের মুলাদী থানায় মামলা দায়ের করা হয়। যার নম্বর ১১। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD