শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন মাহি

আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন মাহি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অবতার’ নামে একটি ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করবেন তিনি।

শনিবার ও রবিবার এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন মাহি। গানটি গল্পেরই একটি অংশ বলে জানিয়েছেন ‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার।  অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো এসব ছবির আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি। সর্বশেষ কয়েকমাস আগে ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এবার অবতার ছবিতে আইটেম গানে উত্তাপ ছড়াতে চলেছেন মাহি।

নির্মাতা মাহমুদ হাসান শিকদার আরও জানান, নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। 

তিনি আরও জানান, ‘অবতার’ ছবির শুটিং-গান, ডাবিং, সম্পাদনা সবই শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। এবার এর কাজ হচ্ছে। ছবিটি আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।

গত বছর ডিসেম্বরে পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক জে এইচ রুশো। এছাড়া আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD