সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
অসুস্থ শাওনের পাশে দাড়ালো গনিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ’’….!!

অসুস্থ শাওনের পাশে দাড়ালো গনিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ’’….!!

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : ‘দায় মোচনের শপথে ঐক্যবদ্ধ আমরা ‘ নীতিকে সামনে রেখে অসুস্থ শাওনের পাশে দাড়ালো সরকারি বি.এম. কলেজের গনিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন । সাইফুল ইসলাম শাওন,২০১৯-২০ শিক্ষাবর্ষের গনিত বিভাগ, সরকারি বি.এম. কলেজের প্রথম বর্ষের ছাত্র। শাওনের হৃদপিন্ডে ১০ মি.মি ব্যাসের একটি ছিদ্র ধরা পরে।যার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০,০০,০০০(দশ লক্ষ) টাকার অধিক অর্থের প্রয়োজন।শাওনের পিতা বরগুনা জেলার একটি বেসরকারি মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত আছেন।এই বিপুল পরিমান অর্থ ব্যয় করা তার পক্ষে অসম্ভব। অনেকের মতো শাওনের পাশে দাঁড়ালো তার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গনিত বিভাগের শিক্ষক মন্ডলী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্যদের সহায়তায় শাওনের পিতার হাতে ২,০৪,৭১৬ ( দুই লক্ষ চার হাজার সাতশ ষোল) টাকার চেক হস্তান্তর করেন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ওমর ফারুক । সে সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবংঅ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সম্মানিত সভাপতি, সিনিয়র সহ সভাপতি, ও অন্যান্য নেতৃবৃন্দ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।শাওনের পিতা সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সন্তানের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD