বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার

চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় রুপালী (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

ওই নারী প্রধান আসামি রায়হানের স্ত্রী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় গত সোমবার রাতে তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ রায়হান (৩০) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পরে তার স্ত্রীকেও গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করত রায়হান নামে এক যুবক। একপর্যায়ে ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে। এরপর বাড়িতে নিয়ে গিয়ে তারা শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। চুল কাটার দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD