বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি মো. আকতার হোসেন ও মো. রাকিব গ্রেফতার করা হয়।

পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই মাদককারবারি জানান, কক্সবাজারের এক মাদককারবারির কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে তারা ঢাকায় সরবরাহের জন্য নিয়ে আসছিলেন।

গ্রেফতার দু’জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার সাকলায়েন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD