বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভাইরাল হওয়া সেই মা-ছেলেকে চমকে দিলেন মুশফিক

ভাইরাল হওয়া সেই মা-ছেলেকে চমকে দিলেন মুশফিক

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানী ঢাকায় পল্টন এলাকার মাঠ। বোরকা পরিহিত এক মা ও সন্তান মিলে খেলছেন ক্রিকেট। বল ছুঁড়ছে ছোট্ট শিশু শেখ ইয়ামিন সিনান। আর ব্যাট হাতে বোরকা পরিহিত মা ঝর্ণা আক্তার। মা-ছেলের ক্রিকেট খেলার এমন অভাবনীয় দৃশ্য নজর কেড়েছে সবার। মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় গণমাধ্যমগুলোতে। জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন। তবে মা-ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার। এবার সেই মা-ছেলেকে চমকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD