শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যবসা প্রতিষ্ঠানে নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ফেস্টুন বিতরণের পাশাপাশি অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা।

বরিশালে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যবসা প্রতিষ্ঠানে নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ফেস্টুন বিতরণের পাশাপাশি অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল নগরীর কাকলির মোড়, নতুন বাজার ও বিসিক কাউনিয়া এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ‘নো মাস্ক নো সার্ভিস’ শিরোনাম সম্বলিত ফেস্টুন বিতরণ করা হয়৷ ফেস্টুন বিতরণকালে ফেস্টুনে উল্লিখিত বিভিন্ন নির্দেশনাগুলো পালনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নতুন বাজার এলাকায় দধিঘর এন্ড সুইটস নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বাস্থ্যহানী ঘটে এমন দই, মিষ্টি, ঘি বিক্রয় ও পরিবেশনের দ্বারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(২) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিসিক এলাকায় ঢাকা ফ্রেশ ব্রেড এন্ড বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে একই আইনের ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD