বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ডিনার পার্টিতে গাঁজা খাইয়ে তরুণীকে ধর্ষণ, বিচার দাবি

ডিনার পার্টিতে গাঁজা খাইয়ে তরুণীকে ধর্ষণ, বিচার দাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: মৌলভীবাজারে একটি বাসায় ডিনার পার্টিতে তরুণীকে গাঁজা খাইয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বেলা দেড়টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
উদীচীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান ও ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহমেদ।

এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি যারা সামাজিক যোগাযোগে মাধ্যমে ভিকটিমের নাম ছবি ব্যবহার করে হেনস্থা করছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, ৩ আগস্ট রাতে শহরতলির সোনাপুর এলাকায় মাহমুদ এইচ খান নামে এক যুবকের বাসায় ডিনার পার্টিতে গাঁজা খাইয়ে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ এনে মৌলভীবাজার মডেল থানায় চারজনের নামে পৃথক দুটি মামলা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD