বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:নড়াইলে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে রাত ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটিকে প্রতিবেশী অপু বিশ্বাস নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত অপু বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে।

জানা গেছে, প্রতিবেশি বখাটে অপু বিশ্বাস বেলা ১২টার দিকে শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভনে বাড়ির পাশের নির্জন বাগানের ঝোপে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। রাতে ভাত খাওয়ার সময় মাকে ঘটনা জানায়।

খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড এর সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি ও অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটির মা তার সন্তানের সাথে এমন ঘটনার বিচার দাবি করেন।

নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, শিশুটিকে এলাকাবাসীর মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা গ্রেফতার করেছি এবং তার বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD