বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
যৌতুকের জন্য শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর, যুবক আটক

যৌতুকের জন্য শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর, যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স :নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের জন্য শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর করায় সাইফুল ইসলাম সুমন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নির্যাতিত শান্তা মনি বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২১ এপ্রিল ইসদাইর বুড়ির দোকান এলাকার ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া টিটু পেদার মেয়ে শান্তা মনির (২১) সঙ্গে পরিবারিকভাবে একই এলাকার মুছা মিয়ার ছেলে সাইফুল ইসলাম সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের ৫ লাখ টাকার জন্য প্রায়ই স্ত্রী শান্ত মনিকে মারধর করতো সুমন। ২৮ আগস্ট সন্ধ্যায় যৌতুকের জন্য মারধর করে শান্তা মনিকে বাসা থেকে বের করে দেন সুমন। এরপর ৩০ আগস্ট বিকেলে শ্বশুর বাড়ি গিয়ে ফের যৌতুকের টাকার জন্য মারধর করেন তিনি। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। এরপর শান্তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন  জানান, শান্তা মনির অভিযোগ পেয়ে সুমনকে আটক করেছে পুলিশ। এবিষয়ে মামলা হয়েছে। শান্তা মনি চিকিৎসা নিয়ে এখন তার বাবার বাসায় রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD