বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
শ্রীপুরে হ্যাকার গ্রুপের ১০ সদস্য আটক

শ্রীপুরে হ্যাকার গ্রুপের ১০ সদস্য আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স :মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাক্যার গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ৯টি ডেস্কটপ, ১০টি মোবাইল, ৭টি হার্ডডিস্ক ও ১টি মডেম জব্দ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে শ্রীপুর উপজেলা চরচৌগাছি এলাকায় অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের সদস্যদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- মোহিদুল ইসলাম (২০), সবুজ শেখ (১৬), মিজানুর রহমান, জাহিদুল ইসলাম (২৫), রানা বিশ্বাস(১৮), হৃদয় বিশ্বাস (১৬), জয় মাহমুদ (২২), শান্ত মোল্লা (১৬), মো. সজীব (১৮) এবং মো. আলমগীর (১৮)।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র শ্রীপুরের চরচৌগাছি এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রুপের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি জেলা থেকে আগত ২ সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ (বিপিএম)  জানান, অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে  বিভিন্ন ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD