মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বরিশালে দুই লম্পট কর্তৃক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা

বরিশালে দুই লম্পট কর্তৃক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা

Sharing is caring!

বরিশালের উজিরপুরে দুই লম্পট কর্তৃক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বামরাইলে ২২ আগষ্ট রাত সাড়ে ১০টায় বসতঘর থেকে এক গৃহবধুকে মুখ চেপে ধরে নির্জন জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার মৃত ইয়াছিন ফকিরের ছেলে দুলাল ফকির (৪০), মৃত হাসেম তালুকদারের ছেলে দুলাল তালুকদার(৪৫)। এ সময় গৃহবধুর ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছলে ওই দুই লম্পট গৃহবধুকে হুমকি দিয়ে চলে যায়।
ভূক্তভোগী গৃহবধু জানান, আমি আমার নাবালিকা মেয়েকে নিয়ে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে ওই লম্পটরা জরুরী কথা শোনার কথা বলে আমাকে দরজা খুলতে বলে। আমি তাৎক্ষণিক ভাবে ঘুম থেকে উঠে দরজা খুলে দেই। এরপর তারা আমার মুখ চেপে ধরে বসতঘরের পিছনে একটি জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আমার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসায় অল্পের জন্য আমার ইজ্জত রক্ষা হয়। বর্তমানে ওই লম্পটদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।ওই লম্পটদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন গৃহবধু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD