বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নেশা করতে গিয়ে ঋণগ্রস্ত, টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

নেশা করতে গিয়ে ঋণগ্রস্ত, টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স :লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. জাফরকে আটক করেছে পুলিশ।

নিহত মা শেফালী (৬০) বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় রাখালীয়া গ্রামের সর্দর বাড়ির হোসেন আহমদের ছেলে জাফর গত কয়েক মাস ধরে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস্ত হয়। ওই টাকা পরিশোধ করতে বিভিন্ন সময়ে তার মাকে চাপ দেয়াসহ খারাপ আচরণ করত।

শুক্রবার সকালে মায়ের সাথে তার বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে মাকে বিছানায় ফেলে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এদিকে ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাফরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

এব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামানিক জানান, ঘাতক জাফর মানসিক বিপর্যস্ত ছিল। টাকা না পেয়ে তার মাকে সে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD