শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভারতের সেরা মুখ্যমন্ত্রী মমতা, পেলেন স্কচ পুরস্কার

ভারতের সেরা মুখ্যমন্ত্রী মমতা, পেলেন স্কচ পুরস্কার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য পেলেন স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার। স্কচ গ্রুপের পক্ষ থেকে টুইটারে মমতাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয় যে, ‘প্রশাসনকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন তিনি। যে সব রাজ্যের প্রশাসন ভালো কাজ করেছে ২০১৮ সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্থান রয়েছে তাদের সবার উপরে’৷ মোট ৩১টি স্কচ পুরস্কার পেয়েছে এবারের পশ্চিমবঙ্গ সরকার। শুধু প্রশাসন চালানোর জন্যই নয়।  সংস্কৃতি, অর্থ, গ্রাম ও নগরের উন্নয়নের জন্যও রাজ্য সরকারকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে, কন্যাশ্রী প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জ থেকে সম্মান পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার। রাজ্যের কন্যাদের জীবনধারণকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল এই প্রকল্প। যা সমাজের সর্বস্তর থেকেই পেয়েছে প্রভূত প্রশংসা। ১০০ দিনের কাজের প্রকল্পের সফল রূপায়ণের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে স্কচ পুরস্কার দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD