বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, আটক ২

শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স :কক্সবাজার থেকে ঢাকায় অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ফেনীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মো. ফজলুর রহমান (৩০) ও মো. সাকিব শেখ (২২)।

সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকা ধানমন্ডিতে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম ফেনী শহরের মহিপাল ও লালপোলে অবস্থান নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, বুধবার লালপোলে সেন্টমাটিন পরিবহন তল্লাশি চালিয়ে শুঁটকির ব্যাগে থাকা ১২০০ পিস ইয়াবাসহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মো. তোতা খলিফার ছেলে মো. ফজলুর রহমানকে আটক করা হয়। একই দিন সকাল ৮ টায় মহিপালে একটি শ্যামলী পরিবহন তল্লাশি করে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মো. ইস্কান্দার শেখের ছেলে মো. সাকিব শেখকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার, সায়েম মিয়া, অজয় রায় সঙ্গীয় র্ফোস উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD