বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাবুর্চির কাজে ডেকে দুইবোনকে রাতভর গণধর্ষণ, গ্রেফতার ১

বাবুর্চির কাজে ডেকে দুইবোনকে রাতভর গণধর্ষণ, গ্রেফতার ১

Sharing is caring!

অনলাইন ডেক্স :চুয়াডাঙ্গায় বাবুর্চির কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে দুইবোনকে রাতভর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের মিলনের বাড়িতে রেখে পাঁচ জন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ নির্যাতিত দুইবোনকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে পাঁচ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD