বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গাজীপুরে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

গাজীপুরে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স :গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার মোগরখাল এলাকা থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে গাজীপুর র‌্যাব-১ এর সদস্যরা।

আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে মো. রফিক আহমেদ (৩৫) ও একই থানার লখনবন্দ এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কক্সবাজার থেকে একটি মাইক্রোবাসে করে ইয়াবা নিয়ে গাজীপুরে যাচ্ছিলেন রফিক ও অঞ্জন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তাদের মাইক্রোবাসটি মোগরখাল এলাকায় পৌঁছালে থামানো হয়। এসময় তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের বিভিন্ন স্থান থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকবিক্রেতা রফিক ও অঞ্জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ২১৫ টাকা, ব্যবহৃত নোহা মাইক্রোবাস ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD