শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

Sharing is caring!

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে মো. নুরুল ইসলাম (৫০) নামে এক কুয়েত প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা।

নিহত নুরুলের ভাগিনা রিয়াজ মুন্সি জানান, তার মামা নুরুল কুয়েতে থেকে ব্যবসা করতেন। গত বুধবার (১৯ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পর  বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তার আরেক মামা (নুরুলের ভাই) সালাম হাওলাদারের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করে জানান, জমি-জমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলে দেওয়া হতে পারে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD