বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
দুই কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই

দুই কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই

Sharing is caring!

অনলঅইন ডেক্স :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই যুবককে বুধবার ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পীরগঞ্জের সেনুয়া বানিয়া পাড়ার মো: আলতাফুর রহমানের ছেলে নয়ন ইসলাম (২২) ও ভোমরাদহ চিলাছাপা এলাকার মো: ওসমান আলীর ছেলে মো: সবুজ (২০)। মামলার অন্য আসামীরা হলেন- হিরেন চন্দ্র শীল (২৬), ফরিদ হোসেন (২২) ও সেলিম (২২)।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত খায়রুল আনাম জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের অটো চার্জার চালক নয়ন পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার ভোলাপাড়া গ্রামের দুই কিশোরীকে চাকরি দেয়ার নাম করে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসে। এরপর নয়ন তাদের চিপস্ ও পানীয় জুস এর সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দেয়। এসব খাওয়ার পর ওই দুই কিশোরীর মধ্যে ঘুম ঘুম ভাব হলে নয়নসহ আরও ৫ জন মিলে প্রথমে বাড়িতে এবং পরে আখক্ষেতে নিয়ে ঐ দুই কিশোরীকে কয়েক দফায় ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে মঙ্গলবার রাতে গণধর্ষণের শিকার এক কিশোরীর পিতা বাদি হয়ে পীরগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ আজ বুধবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়ন ও সবুজ আলী নামে দুইজনকে গ্রেফতার করে। বাকী আসামীদের ধরতে চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD