শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘আমাকে হুমকি দেওয়া হচ্ছে এলাকা থেকে তাড়িয়ে দেবে’

‘আমাকে হুমকি দেওয়া হচ্ছে এলাকা থেকে তাড়িয়ে দেবে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৌকার পক্ষে নারী-পুরুষ ও তরুণদের ঢল দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে। মির্জা ফখরুল এখন রেসলেস ড্রাইভার হয়ে গেছে। আর এ বেপরোয়া ড্রাইভার কখন যে দুর্ঘটনা ঘটায় সেটা এখন চিন্তার বিষয়।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্নস্থানে পথসভা শেষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাটে বাটাইয়া ইউনিয়নের নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এরআগে, পথসভায় ওবায়দুল কাদের বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে বলে। আমি ওনাকে (মওদুদ) বলতে চাই, আমি বসন্তের কোকিল নই। ভোট আসলে এলাকায় আসবো, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব। আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এ এলাকায় থাকবো। ক্ষমতা হারালেও এ এলাকায় থাকবো। হুমকি দিয়ে কোনো লাভ হবে না।

সিরাজপুর ইউনিয়নের কেটিএম হাটে মওদুদ আহমদের বাড়ির দরজায় গণসংযোগকালে মওদুদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমি এখন আপনার (মওদুদ) বাড়ির দরজায় দাঁড়িয়ে এতো লোকের সামনে কথা বলছি। দেখি আপনি আপনার বাড়ির সামনে এতো মানুষ জড়ো করতে পারেনকিনা। পারবেন না। কারণ এলাকার মানুষ জেগে গেছে। মানুষ কাজ চায়। মিথ্যা প্রতিশ্রুতি দাতাকে আর দেখতে চায়না।

তিনি বলেন, আপনি (মওদুদ) ২০০১-২০০৬ পর্যন্ত আমার হাজার হাজার নেতাকর্মীকে এলাকা ছাড়া করেছেন। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর এর কোনো প্রতিশোধ নেইনি। আপনারা এলাকায় নির্বিঘ্নে রাজনীতি করে বেড়িয়েছেন। অথচ এখন ভোটের সময় এসে আমার বিরুদ্ধে ঘরে বসে মিথ্যাচার করছেন। আপনি মিডিয়াকে লাগিয়ে দিয়ে ফরমায়েশি নিউজ করাচ্ছেন। মনে করেছেন এতে করে আমার জনপ্রিয়তা কমে যাবে। এসবে কোন লাভ হবে না মওদুদ ভাই জনগণ আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই।

ওবায়দুল কাদের বলেন, আমি আবারো নির্বাচিত হলে এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম শহর হবে। আমরা নির্বাচিত হলে এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করবো। আমরা যা বলি তা করি। যা করতে পারিনা তা বলিনা।

এসময় মন্ত্রীর সঙ্গে কম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD