মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
নাজিরপুরে হাঁস চুরি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

নাজিরপুরে হাঁস চুরি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

Sharing is caring!

পিরোজপুরের নাজিরপুরে হাঁস চুরি যাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামে।
আহতরা রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ হামলায় একপক্ষের সোবাহান কাজী (৬৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), পুত্র মাহাতাব কাজী (৪০) ও পুত্রবধূ মাকসুদা বেগম (৩০) ও অন্যপক্ষের জালাল কাজী (৬০), ভাগ্নে বাবুল শেখ (৪০) ও ভাইয়ের বৌ হাসিনা বেগম (৫০) আহত হয়েছেন। আহতরা একই বাড়ির।

আহত সোবাহান কাজীর ছেলে আলতাফ কাজী  বলেন, ‘গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে আমার ভাই মাহাতাব কাজীর তিনটি হাঁস চুরি হয়। বিষয়টি জানতে আমার ভাই ঘরের পাশের জালাল কাজীকে জিজ্ঞেস করলে তিনি আমার ভাবী ও অন্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে আমার মা পরদিন রোববার রাতে  স্থানীয় সাবেক ইউপি সদস্যের কাছে নালিশ দিতে যাওয়ার সময় তারা আমার মায়ের ওপর প্রথম হামলা চালায়। পরে আমার বাবাসহ ভাই ও ভাবী সেখানে গেলে তাদের চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে। ’

হামলায় আহত জালাল কাজীর কন্যা আসমা বেগম  জানান, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে গিয়ে হাঁস চুরির অভিযোগ দিয়ে হামলা চালিয়ে তার পিতাসহ তিনজনকে পিটিয়ে আহত করে।

অন্যদিকে, থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুজ্জামান মুনির  জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD