বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
নাটোরে গার্মেন্টস কর্মী গণধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার

নাটোরে গার্মেন্টস কর্মী গণধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স :সাভারের এক গার্মেন্টস কর্মী প্রেমিকের সাথে দেখা করতে এসে নাটোরে গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ধর্ষকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, নলডাঙ্গার পাটুল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাশেদ মিয়া, শহরের বড়হরিশপুর এলাকার আব্দুল কাদের পাটোয়ারীর ছেলে রুবেল পাটোয়ারী, একই এলাকার হানিফ মণ্ডলের ছেলে ফারুক মণ্ডল ও শফিকুল শেখের ছেলে সাদ্দাম শেখ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা  জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের যুবতী মেয়ে রাজধানীর সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে সাভারে যাতায়াতের পথে বাসের হেলপার রাশেদ মিয়ার সাথে তার পরিচয় হয় এবং সখ্যতা গড়ে ওঠে। এরপর তারা বিভিন্ন সময় দেখা সাক্ষাত করেন। এক পর্যায়ে গত ১৩ আগস্ট রাশেদ মিয়া ওই যুবতীকে নাটোরে ডেকে নিয়ে আসে। পরে তারা বিভিন্নস্থানে ঘুরে বেড়ানোর পর রাশেদের এক পরিচিতজনের বাড়িতে রাত্রিযাপন করে। এরপর দিন রাশেদ মিয়া ওই যুবতীকে নিয়ে বেড়ানোর পর সদর উপজেলার রাজিবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পনা মোতাবেক রাশেদের সহযোগিরা ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত একটি গরুর খামারে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি বলেন, পরে আসামিদের মধ্যে ফারুক ও রুবেল তাকে মোটরসাইকেলে করে শহরের বড়হরিশপুর বাইপাসে বাসে তুলে দিতে লাগলে যুবতী চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ভুক্তভোগী গার্মেন্টস কর্মীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গত রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন ধর্ষক ও হেলপার রাশেদকে গ্রেফতার করে। তাদের চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD