শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামে উন্মুক্ত ইভিএম প্রদর্শনী

চট্টগ্রামে উন্মুক্ত ইভিএম প্রদর্শনী

Sharing is caring!

নগরের নিউমার্কেট ও কাজীর দেউড়ি এলাকায় উন্মুক্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী শুরু করেছে নির্বাচন কমিশন অফিস। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া ২৪ থেকে ২৭ ডিসেম্বর নগরের আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় উন্মুক্ত ইভিএম প্রদর্শনী হবে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনসহ দেশের মোট ৬টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কোতোয়ালী আসনে ইভিএমে মক ভোটিং চলছে।

ভাসমান ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতে উন্মুক্ত জায়গায় ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, কোতোয়ালী আসনের ১৪৪টি কেন্দ্রে ২৮৮ ইভিএম মেশিনে মক ভোটিং হচ্ছে। সেখানে ভোটাররা নমুনা ভোট দিচ্ছেন। কিন্তু অনেকে ব্যস্ততার কারণে কেন্দ্রে যেতে পারছেন না। তাদের জন্য উন্মুক্ত স্থানে ইভিএম প্রদর্শনী করা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতোয়ালী আসন থেকে আওয়ামী লীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোতোয়ালী আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ থেকে ২৩ ও ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯০ হাজার ৪৩১। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪ হাজার ২০২ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ২২৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD