সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২৬১১

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২৬১১

Sharing is caring!

অনলাইন ডেক্স :গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৬৫ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

তিনি আরও জানান, সারাদেশে সরকারি-বেসকারি ব্যবস্থাপনায় ৮৪টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৩০টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী সাতজন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে চারজন করে আটজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে একজন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে এক জন, ৭১-৮০ বছরের মধ্যে চার জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১-৫০ বছরের মধ্যে চার জন, ২১-৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৯০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৬ হাজার ৩৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৭ হাজার ১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD