বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে একটি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা।

বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে একটি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

বরিশাল মহানগরীর চকেরপুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এসময় অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে একটি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, নগরীর নিউ হরে কৃষ্ণ কসমেটিকস নামক একটি দোকানে অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী পণ্যদ্রব্যের নকল লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি সঠিকভাবে প্যাকেটজাত না করা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার কার্যক্রমও পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। সার্বিক বিবেচনায় নিউ হরে কৃষ্ণ কসমেটিকস শপ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আর জব্দ কৃত কসমেটিকস আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার বিএসটিআই, বরিশাল এর ফিল্ড অফিসার নিখিল রায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর এএসপি আদনান মুস্তাফিজসহ তার একটি টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD