বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স :মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন-ইয়াসমিন বেগম (৪০) ও তার স্বামী হুমায়ন আহম্মেদ। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সোয়া ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, ইয়াসমিন বেগম মুলজান পল্লীবিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। হুমায়ন আহম্মেদ ঢাকা সিটি করপোরেশনে চাকরি করতেন। ইয়াসমিন দম্পতি মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  বলেন, স্বামীর সঙ্গে পল্লীবিদুৎ সমিতি-১ বাগজান অফিসে গেইটের সামনে পৌঁছে রাস্তা পারাপারের সময় পাটুরিয়ামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। তাৎক্ষণিকভাবে আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এ পুলিশ র্কমর্কতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD