বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

Sharing is caring!

অনলাইন ডেক্স :নওগাঁর সদর উপজেলায় রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার পর ছুরিকাঘাতে উজ্জ্বল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মাদার মোল্লাহাটের পাশে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল নওগাঁ সদর উপজেলার খিদিরপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদার মোল্লাহাট থেকে ফেরার পথে রিকশা ভাড়া নেয়াকে কেন্দ্র করে খিদিরপুর গ্রামের আবদুল আলিমের ছেলে রিংকুর (২৬) সঙ্গে উজ্জ্বলের বাকবিতণ্ডা হয়।

এসময় রিংকু তার হাতে থাকা ছুরি দিয়ে উজ্জ্বলকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর উজ্জলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক রিংকু পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD