সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় ১০০ বস্তা সরকারি ভিজিডির চাল জব্দ

নওগাঁয় ১০০ বস্তা সরকারি ভিজিডির চাল জব্দ

Sharing is caring!

অনলািইন ডেক্স: নওগাঁর রাণীনগর উপজেলায় একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা (৩০ কেজির) ভিজিডির চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় একডালা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।

এসময় ওই বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি জানান, যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু এই চাল কিনে জোর করে তার বাড়িতে মজুদ করে বস্তা পরিবর্তন করছিলেন। এসময় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরিত্যক্ত অবস্থায় মোট ৩ হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও ২টি চাল ভর্তি বস্তা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামের যোগসাজশে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের এই অবৈধ ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় বাবু পরিষদে চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে এই ভিজিডির চাল ক্রয় করে খোলা বাজারে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, সংবাদ পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD