বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অষ্টগ্রামে সাড়ে ২২ কেজি গাঁজাসহ নারী বিক্রেতা আটক

অষ্টগ্রামে সাড়ে ২২ কেজি গাঁজাসহ নারী বিক্রেতা আটক

Sharing is caring!

অনলইন ডেক্স : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ২২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মোসা. হাজেরা বেগম (৩৮) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ এ তথ্য জানান।

এর আগে সকালে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হাজেরা বেগম ওই গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে উপজেলার কৈরাইল গ্রামের শহিদ মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে হাজেরাকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ২২ কেজি ৫শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD