বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু প্রধান আটক

হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু প্রধান আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে শুটার গান ১টি, বন্দুক ১টি, ২ রাউন্ড গুলি ও ৩টি দা উদ্ধার করে কোস্টগার্ড।

আটককৃত, মো.রাসেল (২৮), নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুস’র ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিঝুম দ্বীপের ফকির খালে জলদস্যু রাসেল’র নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু রাসেল বাহিনীর সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জলদস্যু বাহিনীর প্রধান রাসেল দৌড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত রাসেল’র বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD