বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
৩৪ দিন চার্জ থাকবে ‘হট ৯ প্লে’ মোবাইলে

৩৪ দিন চার্জ থাকবে ‘হট ৯ প্লে’ মোবাইলে

Sharing is caring!

অনলাইন ডেক্স:একবার সম্পূর্ণ চার্জ দিলে ৩৪ দিনের বেশি থাকবে ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটিতে। ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির এই মোবাইলটি বাজারে আনছে ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে রোববার (২৬ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘হট ৯ প্লে’ মডেলের ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ছাড়াও রয়েছে অত্যাধুনিক সব ফিচার। শিগগির বাজারে সুলভ মূল্যে ছাড়া হবে।

এতে থাকছে ৬ দশমিক ৮২ ইঞ্চির সিনেমেটিক ডিসপ্লে, যা দেবে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ এর সঙ্গে এক্সওএস৬ ব্যবহার করা হয়েছে।

চমৎকার ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির সামনে ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্স যুক্ত করা হয়েছে।
শক্তিশালী ব্যাটারিটি একবার সম্পূর্ণ চার্জ করে নিলে ৩৪ দিনেরও বেশি স্ট্যান্ডবাই থাকবে। সিনেমাটিক ডিসপ্লে এবং ব্যাটারি অধিকক্ষমতা সম্পন্ন হওয়ায় গ্রাহকদের দেবে মুভি, গেমিং ও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD