শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
সারা দেশের হাসপাতাল পরিদর্শন কমিটি পূর্ণগঠন

সারা দেশের হাসপাতাল পরিদর্শন কমিটি পূর্ণগঠন

Sharing is caring!

করোনাভাইরাস প্রতিরোধ, আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সমন্বয় ও সারা দেশের হাসপাতালগুলোতে পরিদর্শনের লক্ষ্যে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে প্রতি মাসে একবার করে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১ অধিশাখা) উপসচিব আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

এতে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে। এছাড়াও সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর দিনে একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন হয়। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করল স্বাস্থ্য মন্ত্রণালয়। মনিটরিং টিমের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, প্রত্যেক টিম প্রতি মাসে কমপক্ষে একবার তাদের নামের পাশে উল্লিখিত জেলাগুলোর যে কোনো হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করবেন। জনগণের গৃহে অবস্থান নিশ্চিতকরণ ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা সামগ্রিক বিষয়ে মনিটর করে প্রতিদিনে একটি সমন্বিত প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ই-মেইলে পাঠাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD