বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর বাড্ডার আফতাব নগরের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতার আসামীরা হলেন- মো. খন্দকার জিয়াউর রহমান রফিকুল আলম মশিউর মিশু (৩৯), মো. ফয়সাল (২৮), মো. আল আমিন (২৫) ও মো. রানা হোসেন (২৫)।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকের বিষয়টি জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, গত ১০ জুলাই রাতে আফতাব নগরের ২নং রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার, এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহনা, নগদ চার হাজার টাকা, একটি দা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি পারভেজ ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD