বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার মধ্যে রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম ফয়সাল। তিনি পাবনা সদর উপজেলার গোপালপুর কাচারি পাড়া গ্রামের শফিউল হকের ছেলে। অপরজন নারী। তার পরিচয় এখনও জানা যায়নি।

বিমানবন্দর থানার উপপরিদশর্ক (এসআই) মো. মশিউর আলম জানান, নিহত ফয়সাল পরিবার নিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকতেন। তিনি বায়িং হাউজের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার ভোরে একাই প্রাইভেটকার চালিয়ে বিমানবন্দর পদ্মা অয়েলের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় পদ্মা অয়েলের সামনে থামিয়ে রাখা একটি কার্গো পরিবহনের সঙ্গে পেছন থেকে সজোরে ধাক্কা লাগে ফয়সালের প্রাইভেটকারটির। এতে ফয়সাল নিজেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উত্তরা পূর্ব থানার উপপরিদশর্ক (এসআই) পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার সাড়ে ৮টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজ্জাক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD