শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উৎসবমুখর পরিবেশেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই কীভাবে?-সিইসি

উৎসবমুখর পরিবেশেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই কীভাবে?-সিইসি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? এ কথা বারবার বলা হয় কেন, লেভেল প্লেয়িং ঠিক নেই? কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কিসের ফিল্ড ঠিক নাই?

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নেতিবাচক বক্তব্য দেন। এরপর সিইসি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ হাজার ৮শ’ বেশি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতকিছুর পরেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই কীভাবে?

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD