শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ জনের মৃত্যু

মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ জনের মৃত্যু

Sharing is caring!

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ।

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার পর সরকারিভাবে পরিচালিত ‘ইএসআইসি কামগার’ নামক হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই ঘটনায় সোমবারই ছয়জনের মৃত্যু হয়। আর মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আরো দুইজনের মৃত্যু হওয়ায় অগ্নিকাণ্ডে আটজন মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছয় মাস বয়সী একটি শিশু থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পরপরই ১০টি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ছুটে যায়। এরপর ওই হাসপাতালের রোগীদের নিকটস্থ কুপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল, পি ঠাকচেরি ট্রমা হাসপাতাল, সেভেন হিলস হাসপাতাল, সিদ্ধার্থ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত এগিয়ে নিতে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনকে (এমআইডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের মেয়র ভি মহাদেশ্বর।

জানা গেছে, ১৫ দিন আগে করা অগ্নিনিরাপত্তা বিষয়ক পরীক্ষায় হাসপাতালটি ব্যর্থ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD